Aestheticism and Philosophy of Art p-6

Share on

Aestheticism and Philosophy of Art

Shikdar Mohammed Kibriah, Bangladesh

Part: 6
Marxian aesthetics :

The aesthetic concept of Marx is explained by the term ‘historicism’. Because, all of the aesthetic judgments of Karl Marx regarding the origin and role of art are history-dependent.
He assessed art on the backdrop of history. According to Marx, art is the cultural expression of human creativity. Man realizes his inner truth through socio-historical evolution and art is a step towards that realization. He thinks, art is one of the cultural achievements in the transformation of human moral, religious, social and political activity and its art-consciousness. Marx believed that general conflicts within social classes and consequential evolution influence works of art and aesthetic concepts. According to him, proletariat will be transformed into artistic people. Marxists’ aesthetic concept is based on three pillars: labor, time (the historical period of social revolution) and communism. The art that is the controller of human taste, that gives human taste the status of beauty, in the free sky of which the human mind is freed to roam freely – that art is called by Marx as the medium of communist ideology and movement. He says that, art will carry the flag of the proletariat.
[To be continued]

নান্দনিকতা ও শিল্পের দর্শন

শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, বাংলাদেশ

পাঠ: ৬
[মার্ক্সীয় নান্দনিকতা]

মার্ক্সীয় নন্দনতাত্ত্বিক ধারণাকে ‘ ইতিহাসবাদ ‘ কথাটি দ্বারা ব্যাখ্যা করা হয়ে থাকে। কারণ, শিল্পের উৎপত্তি ও ভূমিকা প্রসঙ্গে কার্ল মার্ক্স-এর সমস্ত নন্দনতাত্ত্বিক বিচারই ইতিহাস-আশ্রিত।

ইতিহাসের পটভূমিতে মার্ক্স শিল্পের মূল্যায়ন করেছেন। তাঁর মতে, শিল্প হল মানুষের কর্মকুশলতার সাংস্কৃতিক নিদর্শন। সামাজিক-ঐতিহাসিক বিবর্তন ধারার মধ্য দিয়ে মানুষ তার অন্তর্গত সত্যকে উপলব্ধি করে এবং সে-ই উপলব্ধির পথে শিল্প হল একটি পদক্ষেপ। মানুষের নৈতিক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপ এবং তার শিল্প-চেতনার রূপান্তরে শিল্পকলা একটি অন্যতম সাংস্কৃতিক কৃতি। মার্ক্স সমাজশ্রেণির অভ্যন্তরীণ সাধারণ দ্বন্দ্ব ও আনুষঙ্গিক বিবর্তন শিল্পকর্ম ও নান্দনিক ধারণাকে প্রভাবিত করে বলে মনে করেন। তাঁর মতে, মেহনতি মানুষ শিল্পী মানুষে রূপান্তরিত হবে। মার্ক্সবাদীদের নন্দনতাত্ত্বিক ধারণা শ্রম, কাল( সামাজিক বিপ্লবের ঐতিহাসিক সময়) এবং কম্যুনিজম-এ তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। যে শিল্প মানুষের রূচির নিয়ন্তা, যা মানুষের রূচিকে সুরূচির মর্যাদা দেয়, যার মুক্ত আকাশে মানুষের চিত্ত মুক্তি পায় স্বচ্ছন্দ বিচরণে-সেই শিল্পকে মার্ক্স অভিহিত করেন কম্যুনিস্ট আদর্শ ও আন্দোলনের বাহন হিসেবে। তিনি বলেন, শিল্প বহন করবে মেহনতী মানুষের পতাকা। [চলবে]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *